লিখেছেন Administrator শনিবার, 21 আগস্ট 2010 11:20
গত জানুয়ারি ০১, ২০১০ থেকে লিনাক্স মিন্ট বাংলাদেশ লিনাক্স তথা লিনাক্স মিন্টের প্রচার এবং প্রসারে কাজ করে যাচ্ছে। শুধু লিনাক্স মিন্ট বাংলাদেশই নয় উবুন্টু বাংলাদেশও একই লক্ষ্য অর্থাৎ বাংলাদেশে লিনাক্স (উবুন্টু এবং এর অন্যান্য ভ্যারিয়েন্ট) প্রচার এবং প্রসারে কাজ করে যাচ্ছে। কিন্তু কতিপয় অসাধু লোক এই সকল ব্র্যান্ড নেমকে কাজে লাগিয়ে অসৎ উদ্দেশ্যে এবং শুধুমাত্র ব্যবসাযিক স্বার্থে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছে। এমনকি এই স্বার্থান্বেষী মহলগুলো আমাদের বিরুদ্ধেও বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত। তাই এদের এই সকল ঘৃণ কার্য্ক্রমের প্রতি সকলকে সতর্ক থাকার আনুরোধ করছি।
বিশ্বজুড়ে ফেডোরা, উবুন্টু প্রভৃতি জনপ্রিয় ডিস্ট্রিবিউশনগুলোর মত লিনাক্স মিন্টের আপাতত কোন লোকাল কমিউনিটি (লোকো) প্রজেক্ট না থাকায় লিনাক্স মিন্ট বাংলাদেশ এখনও লিনাক্স মিন্টের অফিশিয়াল লোকাল কমিউনিটি হিসেবে আত্মপ্রকাশ করতে পারছে না। তবে লিনাক্স মিন্ট বাংলাদেশের কার্যক্রম সম্পর্কে লিনাক্স মিন্ট সম্পূর্ণ অবগত আছে এবং প্রয়োজনে আমাদের বিভিন্ন রকমের সহায়তা প্রদানেরও আশ্বস দিয়েছে লিনাক্স মিন্ট। এমনকি "লিনাক্স মিন্ট বাংলাদেশ" নামটি নিয়েও তাদের কোনরূপ আপত্তি নেই। আর লিনাক্স মিন্টের কমিউনিটি সাইট (http://www.linuxmint.com/links.php) হিসেবে বর্তমানে লিনাক্স মিন্ট বাংলাদেশ তালিকাভুক্ত রয়েছে। অর্থাৎ লিনাক্স মিন্ট বাংলাদেশ হচ্ছে বাংলাদেশের লিনাক্স মিন্ট ব্যবহারকারীদের মাধ্যমে গঠিত কমিউনিটি যেটি বাংলাদেশে লিনাক্স মিন্টের প্রচার এবং প্রসারে বিভিন্ন রকমের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
বাংলাদেশে লিনাক্স মিন্টের প্রচার এবং প্রচারে লিনাক্স মিন্ট বংলাদেশকে সহায়তা করতে লিনাক্স মিন্টের কমিউনিটি (বাংলাদেশ) ওয়েবসাইট (http://community.linuxmint.com/country/view/19) – এ নিবন্ধন করুন। আর এই বিষয়ে পরবর্তী কোন ঘোষণা না দেওয়া পর্যন্ত যারা নিবন্ধন করেছেন তারা লিনাক্স মিন্ট বাংলাদেশের সদস্য হিসেবে গণ্য হবেন।
আমাদের অফিশিয়াল অনলাইন মিডিয়াগুলো হচ্ছেঃ
আমাদের এই যাত্রায় আপনিও সামিল হোন।
দীর্ঘজীবী হোক ওপেন সোর্স! দীর্ঘজীবী হোক লিনাক্স!! দীর্ঘজীবী হোক লিনাক্স মিন্ট!!!
অয়ন খান
এডমিন এবং কমিউনিটি লিডার
লিনাক্স মিন্ট বাংলাদেশ
Comments
RSS feed for comments to this post.