আমাদের সম্পর্কে

দেশব্যাপী লিনাক্স মিন্ট প্রসারের লক্ষ্যে লিনাক্স মিন্ট বাংলাদেশের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অনেক সেচ্ছাসেবক কাজ করে যাচ্ছেন। নিচে আমাদের প্রতিষ্ঠাতা সদস্যদের তালিকা দেওয়া হলঃ

{ayonkhan} অয়ন খান

আমি অয়ন। বর্তমানে আইটি ইঞ্জিনিয়ারিং পড়ছি। ওপেন সোর্স এবং লিনাক্স নিয়ে ঘাঁটাঘাঁটি করা আমার নেশা। আর অবসর সময়ে প্রচুর গান শুনি এবং মুভি দেখি।

ই-মেইলঃ ayonkhan AT linuxmint-bd.org

{invarbrass}

আমি চট্টগ্রামে থাকি। পেশায় চিকিৎসক হলেও কম্পিউটার নিয়ে কাজ করা আমার ছোটবেলার স্বপ্ন ছিল। কম্পিউটার সম্পর্কিত সর্বশেষ আপডেট জানার চেষ্টা করে থাকি। অবসর সময়ে বিভিন্ন নতুন প্রযুক্তি সম্পর্কে জানার চেষ্টা করি।

ই-মেইলঃ invarbrass AT linuxmint-bd.org

{thehungrycoder} জাকির হোসেন রাজু

আমি মোঃ জাকির হোসেন রাজু সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ (ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ) শেষ করলাম। তবে অনেক আগে থেকেই কম্পিউটিং যুক্ত। আপাতত সিস্টেম এডমিনিন্ট্রেটর হিসেবে একটি প্রতিষ্ঠানে কর্মরত আছি। শখ হল গান শোনা, ভ্রমণ এবং ছবি তোলা আর ব্লগ লেখা।

ই-মেইলঃ thehungrycoder AT linuxmint-bd.org

{imrantushar} ইমরান তুষার

আমি ইমরান তুষার। বিবিএ পড়ছি। লিনাক্স মিন্টের হাত ধরেই লিনাক্সের সাথে আমার প্রথম পরিচয় ঘটে বেশ কয়েক বছর আগে। সেই থেকেই লিনাক্সের প্রেমে পড়ে গিয়েছি। লিনাক্স নিয়ে গুঁতোগুঁতি করার এক তীব্র অনুভুতি আমাকে তাড়া করে বেড়ায়, সব সময়।

ই-মেইলঃ imrantushar AT linuxmint-bd.org

{ahmedheaven}

আমি পেশায় একজন ছাত্র। লিনাক্স নিয়ে আগ্রহটা অনেক দিনের। আমার পছন্দের ডিস্ট্রো হচ্ছে লিনাক্স মিন্ট। আর আমার শখ হচ্ছে গান শোনা।

ই-মেইলঃ ahmedheaven AT linuxmint-bd.org

{toshazed} রিং

ইংরেজি সাহিত্যে সম্মান সহ স্নাতক ও NIIT থেকে সফটওয়্যার প্রকৌশলে ডিপ্লোমা করে বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানের তথ্যপ্রযুক্তি ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে বিশেষজ্ঞ পরামর্শক হিসেবে কর্মরত। ভালো লাগার বিষয়গুলো কম্প্যুটিং, রান্না, ক্রিকেট, বইপড়া, গানশোনা আর মঞ্চনাটকে অভিনয় করা।

ই-মেইলঃ toshazed AT linuxmint-bd.org

লিনাক্স মিন্ট বাংলাদেশের সকল সদস্যদের পূর্ণ তালিকা দেখার জন্য ভিজিট করুন http://community.linuxmint.com/country/view/19। আপনি আমাদের সদস্য হতে ইচ্ছুক হলে http://community.linuxmint.com/ – তে নিবন্ধন করুন। আর নিবন্ধনের পর অবশ্যই প্রোফাইলে দেশ হিসেবে বাংলাদেশ নির্বাচন করতে হবে।